
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বার হওয়ার পর এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের আব্দুল হাকিম। এক সময়ের আওয়ামী লীগ নেতা এবার বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইউপি মেম্বারের পর সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় এলাকায় তাঁকে নিয়ে চলছে আলোচনা।
আব্দুল হাকিম বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শাখার সভাপতি। এর আগে, তিনি চৌহালী উপজেলা যুবলীগের সহসভাপতি, খাসকাউলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, খাসকাউলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ২০০৩-২০১১ পর্যন্ত খাসকাউলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর হিসেবে দায়িত্ব পালন করেন।
আব্দুল হাকিম বলেন, ‘আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আমাকে চৌহালী উপজেলা আওয়ামী লীগে পদ দেওয়ার কথা ছিল। কিন্তু দেওয়া হয়নি। আমাকে মূল্যায়ন করা হয়নি। এমন সময় আমার কাছে প্রস্তাব আসে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শাখার সভাপতি হওয়া ও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে নির্বাচনে অংশ নিয়েছি। এলাকার মানুষ পরিবর্তন চায়। আশা করি, ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।’
খাসকাউলিয়া ইউনিয়নের মাসুদ রানা বলেন, ‘আমি তরুণ ভোটার। এবার ভোট দেব। আব্দুল হাকিম ভাই নির্বাচন করছেন শুনেছি। এ ছাড়া আরও অনেক প্রার্থী আছেন। যোগ্য প্রার্থীকে ভোট দেব।’
এনায়েতপুরের তাঁত ব্যবসায়ী আলী বলেন, ‘এই আসনে একাধিক প্রার্থী আছেন। সবাইকে চিনি না। পরিচিত দু-একজন আছে বাকিরা অপরিচিত। যাকে ভোট দেব জেনে শুনেই দেব। তাঁর দ্বারা যেন এলাকায় উন্নয়ন হয়।’
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরের জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা তাঁকে ( আব্দুল হাকিম)ন আওয়ামী লীগ নেতা হিসাবে চিনি। ইউপি সদস্য ছিলেন। এলাকায় তাঁর জনপ্রিয়তা আছে। এখন শুনছি তিনি অন্য দলের থেকে নির্বাচন করছেন। তারপরও তাঁর ভোট পাওয়ার সম্ভবনা রয়েছে।’
এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আব্দুল মমিন মণ্ডল, জাতীয় পার্টির ফজলুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) আব্দুল হাকিম, স্বতন্ত্র প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, স্বতন্ত্র প্রার্থী চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন কৃষক শ্রমিক জনতা লীগের নাজমুল হক।

‘বড় ছাওয়াল গেছে সাত বছর হচ্ছে, আর মেজো ছাওয়াল গেছে দুই বছর। কোনোদিনও ছুটিতে আসেনি। ছাওয়ালটা বলছিল, “মা, কষ্ট করে খেয়ে দেনা শোধ করছি কেবল। বাড়ির কাজটা শুরু করছি, বাড়ি এসে বিল্ডিংয়ের কাজটা শেষ করব।” আমার বাবার আর বাড়ি আসা হলো না। কী সর্বনাশ হলো বাবা আমার।’
৩ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচপাম্পের দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। ১৬ দিন ধরে এতে প্রায় ২০০ বিঘা জমিতে সেচ দেওয়া বন্ধ হয়ে গেছে। আমনের মৌসুমে জমিতে পানি দিতে না পেরে বিপাকে পড়েছেন শতাধিক কৃষক। দ্রুত ট্রান্সফরমার দুটি প্রতিস্থাপন এবং চোরদের শনাক্ত করে আইনের
৩ ঘণ্টা আগে
ভরা বর্ষায় নদ-নদী পানিতে টইটম্বুর, নেই ইলিশ ধরায় নিষেধাজ্ঞাও। তবু বরিশালে নদ-নদীগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত রুপালি ইলিশ। যা ধরা পড়ছে, তার বেশির ভাগই ছোট; দামও চড়া। মৎস্য বিভাগের তথ্যেও মিলছে উৎপাদন কমার চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশের উৎপাদন কমার পেছনে এবার চারটি কারণ গুরুত্বপূর্ণ—নদী থেকে সাগর পর্যন্
৪ ঘণ্টা আগে
মাদক সেবনের পর শুভ্র অস্বাভাবিক আচরণ করতেন এবং বিভিন্ন সময় পরিবারের সদস্য ও অন্যদের মারধর করতেন। মাদক না পেলে নিজের শরীরেও আঘাত করে রক্তাক্ত করতেন। তাঁর আচরণে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়েন। এ কারণে প্রায় দুই মাস ধরে তাঁকে ঘরের একটি কক্ষে শিকলে বেঁধে তালাবদ্ধ করে রাখা হতো।
৫ ঘণ্টা আগে