
শরীয়তপুরে ডামুড্যায় ১২৩টি হাতবোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা। আজ সোমবার উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকার একটি খোলা মাঠে বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।
এর আগে আজ ভোরে ওই এলাকার একটি সড়কের পাশে ঝোপের ভেতর বোমা ভর্তি ৮ থেকে ১০টি ব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ভেদরগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নে দীর্ঘদিন ধরে দুই বিবাদমান পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বর্তমান পরিস্থিতিতে বিরোধ আরও বৃদ্ধি পায়। গতকাল রোববার রাতে বালিগ্রাম ইউনিয়নে একটি গ্রুপ প্রবেশের চেষ্টা করে, যারা দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া। আরেকটি গ্রুপ তাদের প্রতিহত করে।

প্রতিরোধের মুখে ওই গ্রুপটি এলাকায় ঢুকতে না পেরে ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়ন হয়ে পিছু হটে। যাওয়ার পথে ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ নতুন বাজার এলাকায় সড়কের পাশে ঝোপের মধ্যে ৮ থেকে ১০টি ব্যাগ ভর্তি বোমা ও বিস্ফোরক দ্রব্য রেখে যায়।
ভোরে ফজরের নামাজের পর মুসল্লিরা ওই সড়ক দিয়ে প্রায় ৪০ থেকে ৫০ জন লোককে অটোতে করে যেতে দেখেছেন। পরবর্তীতে স্থানীয় এক মহিলা গরুর জন্য খাবার আনতে গেলে ঝোপঝাড়ের মধ্যে এই ব্যাগগুলো দেখতে পান। ৯৯৯ এর কলের সূত্র ধরে ডামুড্যা থানা–পুলিশ ও কালকিনি থানা–পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। পরে ১০টি ব্যাগ থেকে ১২৩টি হাত বোমা উদ্ধার করে তারা। সন্ধ্যার সময় বোমাগুলো একসঙ্গে মাটিতে পুতে ইলেকট্রিক শকের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। পুলিশ ধারণা, দুর্বৃত্তরা বোমাগুলো পরবর্তীতে নিয়ে যাওয়ার জন্য ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিল।

জানতে চাইলে সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুষ্কৃতকারীরা রাস্তার পাশের ঝোপঝাড়ে ককটেল ভর্তি ১০টি ব্যাগ রেখে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থালে আসে এবং এলাকাটা নিরাপত্তার বেষ্টনীতে রাখা হয়। পরে ঢাকা ডিএমপি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোম ডিস্পোজাল ইউনিট এসে ব্যাগ থেকে ১২৩টি ককটেল উদ্ধার করে।
বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা ৩০০ গজ দূরে নিরাপদ স্থানে ককটেলগুলো বিস্ফোরিত করে।’ দুষ্কৃতকারীরা কী উদ্দেশ্যে ককটেলগুলো ফেলে গেছে এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় জাকারিয়া (৩২) নামে একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রাত ১২টার দিকে দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ইমরানকে মৃত ঘোষণা করেন
১ ঘণ্টা আগে
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কের অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড ক্রয়ের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্রটি ছেলে রাকিবের কাছে রয়েছে বলে জানা যায়। রাকিব অস্ত্রটি তাঁর বন্ধু হাতিমের বাসায় লুকিয়ে রাখেন। পরে যৌথ অভিযান চালিয়ে রাকিব ও হাতিমকে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগা
২ ঘণ্টা আগে
খুলনার মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর সদস্যরা। আজ রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে