
শরীয়তপুর ডামুড্যা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক জামায়াত নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম মাঝি (৫৫) জামায়াতে ইসলামীর সিড্যা ইউনিয়ন কমিটির বায়তুল মাল সম্পাদক (অর্থ সম্পাদক) ছিলেন। তিনি ওই ইউনিয়নের মধ্য সিড্যা এলাকার মৃত নুরু বক্স মাঝির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত নেতা সিরাজুল ইসলাম মাঝির সঙ্গে তাঁর আপন ভাতিজা জাহাঙ্গীর মাঝির জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। আজ বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে মারামারি হয়।
এ সময় জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝি তাঁর চাচাতো দাদা সিরাজুল ইসলাম মাঝিকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে পাকা সড়কের ওপর পড়ে সিরাজুল ইসলাম মাঝি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় জাকারিয়া (৩২) নামে একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রাত ১২টার দিকে দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ইমরানকে মৃত ঘোষণা করেন
১ ঘণ্টা আগে
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কের অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড ক্রয়ের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্রটি ছেলে রাকিবের কাছে রয়েছে বলে জানা যায়। রাকিব অস্ত্রটি তাঁর বন্ধু হাতিমের বাসায় লুকিয়ে রাখেন। পরে যৌথ অভিযান চালিয়ে রাকিব ও হাতিমকে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগা
২ ঘণ্টা আগে
খুলনার মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর সদস্যরা। আজ রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে