সাতক্ষীরার কলারোয়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে সুরাইয়া খাতুন নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে পৌর সদরের বেত্রবতী হাইস্কুলের সামনে কলারোয়া-সরসকাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
সুরাইয়া উপজেলার ছলিমপুর গ্রামের অজিয়ার রহমানের কন্যা এবং কলারোয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
নিহতের পিতা অজিয়ার রহমান জানান, সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ইজিবাইকযোগে সুরাইয়া খাতুন কলারোয়ায় রওনা হন। কলারোয়া পৌর সদরের বেত্রবতী হাইস্কুলের সামনে পৌঁছালে ইজিবাইকের সামনে থাকা দ্রুতগতির অবৈধ মাটিবাহী একটি ট্রলি হঠাৎ কোনো সিগনাল ছাড়াই ডানে ঘুরে বেত্রবতী স্কুলের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে যায়। সে সময় পেছনে থাকা ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিতে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গুরুতর আহত সুরাইয়াকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাবে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৪ ও ১১ বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ড্রোন ও থার্মাল ইমেজার দিয়ে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি সূত্র।
৩ মিনিট আগে
ভুক্তভোগী শিশুটির মা-বাবা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটি তার এক বছরের ছোট ভাইকে নিয়ে কাউনিয়ায় দাদির কাছে থাকত। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বাড়ির বাইরে খেলাধুলা করার সময় ওসমান গনি শিশুটিকে একা পেয়ে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা চালান তিনি। এ সময়
১৬ মিনিট আগে
চট্টগ্রামের সিটি গেট পুলিশ চেকপোস্টে বাস থেকে উদ্ধার ব্যাগ গোপনে সরিয়ে ইয়াবা আত্মসাতের উদ্দেশ্যের ঘটনায় সাত পুলিশ সদস্যের সম্পৃক্ততা পেয়েছে সিএমপির তদন্ত কমিটি। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের নবাবগঞ্জে রাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনের গতি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ চারটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নূর মোহাম্মদ নামের একজনকে আটক করেছে পুলিশ।
৩১ মিনিট আগে