রংপুরে বন্য পাখির মাংস বিক্রি করায় এক হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে রংপুর নগরীর ডুগডুগির বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বন্য পাখির ১৯ কেজি মাংস জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রংপুর সিটি করপোরেশনের ডুগডুগির বাজার এলাকায় মহব্বত আলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় শিকার এবং বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন প্রজাতির পাখির ১৯ কেজি মাংস এবং দুটি জীবন্ত কাছিম জব্দ করা হয়। এর মধ্যে ৮ কেজি ডাহুক, ৯ কেজি ছোট বক, ২ কেজি ছোট পানকৌড়ির মাংস ফ্রিজ থেকে জব্দ করা হয়।
অভিযুক্ত মহব্বত হোসেন গত ১৫ বছর ধরে রাতচড়া, পানকৌড়ি, বিভিন্ন প্রজাতির বালিহাঁস, পাতিসরালি, কোড়া, ডাহুক, হড়িয়াল, ঘুঘু, তিতির, সারস, বকসহ বিভিন্ন প্রজাতির পাখি বিক্রি করে আসছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে অভিযান পরিচালনাকালে বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ ও মো. খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে জাহাঙ্গীর কবির বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মহব্বতের হোটেলে অভিযান পরিচালনা করা হয়। পাখি প্রকৃতির আইন অনুযায়ী এদের ধরা, মারা, মাংস খাওয়া, বাসায় পোষা, দখলে রাখা, ক্রয়-বিক্রয়, পরিবহন, হত্যা শাস্তিযোগ্য অপরাধ।
অন্যদিকে পরিবেশ আন্দোলনকারী ও শিক্ষক ড. তুহিন ওয়াদুদ বলেন, প্রকৃতি সুরক্ষায় শিকার নিষিদ্ধ পাখি শিকার করা, বিক্রি করা সবই আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ লোকজনদেরও দায়িত্বশীল হতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ রংপুর জেলা প্রশাসন ও বন বিভাগের ঢাকাস্থ, রংপুর এবং রাজশাহী বিভাগীয় কার্যালয়ে পাখির মাংস বিক্রি বন্ধের লিখিত আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে ভোলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জানাজার আগে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং উসকানিমূলক স্লোগান দেওয়া হলে তা প্রতিহতের হুঁশিয়ারি দেন। পরে জেলা বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
০১ জানুয়ারি ১৯৭০
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। আজ মঙ্গলবার (২ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
১৬ মিনিট আগে
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উচ্ছেদ অভিযানে বেলস পার্ক এলাকা থেকে সরিয়ে দেওয়া হকাররা পুনর্বাসনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যার পর নগরীর বেলস পার্ক এলাকায় এ কর্মসূচি পালিত হলে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
১৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা, অসুস্থ সাবেক খেলোয়াড়দের আর্থিক সহায়তা, ক্রীড়া উন্নয়নে মাঠ সংস্কার, জিমনেশিয়াম চালু ও এমপি গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনের
১ ঘণ্টা আগে