
বাবার অসুস্থতার জন্য পরামর্শ নিতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের চিকিৎসক এ বি এম মারুফুল হাসানের বাসায় এসেছিলেন এক নারী। তাঁদেরকে ঘেরাও করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার হাসপাতালসংলগ্ন চিকিৎসকদের কোয়ার্টারে এই ঘটনা ঘটে।
মারুফুল হাসান রমেক হাসপাতালের আইসিইউ ইউনিটের ইনচার্জ এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হাসপাতালে চিকিৎসকদের কোয়ার্টারে নারীর সঙ্গে অবস্থান করছিলেন মারুফ। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় কয়েকজন বিষয়টি নজরে এনে কোয়ার্টারে গিয়ে তাঁদের হাতেনাতে আটক করেন। পরে তাঁরা তাৎক্ষণিক পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি বিস্তারিত খোঁজখবর নেন এবং পরে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ সময় আটক চিকিৎসক এ বি এম মারুফুল হাসান বলেন, ‘আমার পূর্বপরিচিত হওয়ার কারণে তার বাবার অসুস্থতা নিয়ে কথা বলার জন্য কল দেয় সে। আমি আসি। মেয়ে এখানে এসেছে। সে মাঝেমধ্যে আসে এই ফ্ল্যাটে।’
আটক নারী বলেন, ‘আমি উনাকে চিনি। উনি আমার পূর্বপরিচিত। একজন মেয়ে শুধু শুধু একটা পুরুষের রুমে আসে না। এটা বুঝতে হবে।’
এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘যেহেতু একটা ঘটনা ঘটেছে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পুলিশকে দিয়েছি। পুলিশ ব্যবস্থা নেবে।’
আরও খবর পড়ুন:

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
২ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
২ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৩ ঘণ্টা আগে