Ajker Patrika

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অংশ নেওয়া যেকোনো দলের সঙ্গে জোট হতে পারে: আখতার হোসেন

 পীরগাছা (রংপুর) প্রতিনিধি 
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৫: ২৫
ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অংশ নেওয়া যেকোনো দলের সঙ্গে জোট হতে পারে: আখতার হোসেন
পীরগাছায় পীরগাছা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রাখে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি বা আদর্শের মিল থাকলে দেশের স্বার্থে, যেকোনো দলের সঙ্গে জোট হতে পারে। পরিস্থিতি বুঝে জোটবদ্ধ নির্বাচন করতে আমাদের কোনো বাধা নেই।’

গতকাল বুধবার রাতে রংপুরের পীরগাছা বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসবে, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যাঁরা অংশগ্রহণ করেছেন এবং একই সঙ্গে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ও দেশের স্বার্থে যাঁদের সঙ্গে আমাদের মেলবন্ধন ঘটবে, অবশ্যই আলাপ-আলোচনা করে আমরা জোটবদ্ধ নির্বাচন করতে পারি। কিন্তু এখনই এত আগে থেকেই আমরা এ বিষয়ে ভাবছি না।’

এনসিপির সদস্যসচিব আরও বলেন, ‘অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যাঁরা অংশগ্রহণ করেছিল, সেসব রাজনৈতিক দলের সঙ্গে আমাদের ফরমালি-ইনফরমালি যোগাযোগ হচ্ছে। আমরা আশাবাদী, ফ্যাসিবাদবিরোধী যেকোনো পক্ষের সঙ্গে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে একসঙ্গে কাজ করার যে জায়গাগুলো আছে, সেগুলো আমরা ওপেন করার পক্ষে।’

আখতার হোসেন গতকাল দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এনসিপির নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, এনসিপির পীরগাছা উপজেলার সংগঠক শামীম হোসেন, ফারদিন এহসান মাহিম, সোহেল তানভীর, ডা. একরামুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত