
গতকাল সোমবার বেলা ১১টা। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সিসিইউ ওয়ার্ড থেকে আইসিইউ ওয়ার্ডে ছুটোছুটি করছেন সবুজ রায়। কারণ, সিসিইউতে থাকা শ্বশুর নির্মল চন্দ্রের (৬০) জন্য আইসিইউতে একটি শয্যা দরকার। একপর্যায়ে সবুজের কাছে খবর আসে, তাঁর শ্বশুর মারা গেছেন।
সবুজ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘বুকে কফ জমেছিল, স্ট্রোকের রোগী। ডাক্তার কইছিল আইসিইউতে নিতে। অনেক ঘুরেও আইসিইউতে বেড পাই নাই। এত বড় হাসপাতালে একটা বেড পাওয়া যায় না। এটা থেকে লাভ কী?’
এমন আক্ষেপ শুধু সবুজ রায়ের একার নয়; বরং রংপুর বিভাগের হাজারো চিকিৎসাসেবাপ্রত্যাশীর। রংপুর বিভাগের প্রায় ২ কোটি মানুষের চিকিৎসাসেবার শেষ আশ্রয়স্থল রমেক হাসপাতাল। বিপুল এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার জন্য ১ হাজার শয্যার হাসপাতালটিতে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেড রয়েছে মাত্র ১০টি। হাসপাতালের দ্বিতীয় তলায় ২০১২ সালে ১০ শয্যার আইসিইউ ইউনিট চালু হয়।
হাসপাতাল সূত্র বলছে, ডায়ালাইসিস মেশিন না থাকার মতো নানা সীমাবদ্ধতা সত্ত্বেও কোনো বেড ফাঁকা হলেই ওই বেডের জন্য প্রতিদিন কমপক্ষে চারজন রোগীর স্বজনেরা ব্যস্ত হয়ে পড়েন। শয্যাসংকটে অনেকেই বেসরকারি হাসপাতালমুখী হন। কিন্তু সেখানে আইসিইউর বিল পরিশোধ করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন অনেকে।
সম্প্রতি এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। বদরগঞ্জের দিনমজুর মোক্তার হোসেন গত শুক্রবার তাঁর মেয়ে মুক্তা বানুকে (২০) রমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে মৃত ছেলেসন্তান প্রসবের পর তাঁর অবস্থার অবনতি হলে বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মোক্তার হোসেনের অভিযোগ, মেয়ের মৃত্যুর পরও মরদেহ ১৪ ঘণ্টা আইসিইউতে রেখে ৬৪ হাজার টাকা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ধারদেনা করে টাকা পরিশোধের পর মরদেহ ছেড়ে দেওয়া হয়।
রমেক হাসপাতালের আইসিইউ ইউনিটের প্রধান ডা. জামাল উদ্দিন মিন্টু বলেন, এখানে শয্যা কখনো ফাঁকা থাকে না। প্রতিদিনই আবেদন জমা হয়, তা যাচাই করে রোগী ভর্তি করা হয়।
রমেক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী বলেন, ‘শিশু ও গাইনির জন্য ১০ শয্যার নতুন আইসিইউ ইউনিটের কাজ চলমান। আশা করছি, এগুলো চালু হলে আইসিইউ সংকট থাকবে না।’

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৩ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৬ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৩৮ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৪৩ মিনিট আগে