গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ফল ব্যবসায়ী মিলন মিয়া (২৭) উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উদ্রনগর গ্রামের কালু মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা শহরে ফল ব্যবসায়ী দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। পথে চৌরাস্তা থানা মোড় পার হওয়া সময় বালুবাহী একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটির সামনে ধাক্কা দেয়। এতে ঘটনায় স্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।
এদিকে স্থানীয়দের অভিযোগ, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এএসআই আলমগীর ট্রাকের চালক ও সহকারীকে পালিয়ে যেতে সহায়তা করেন। এর প্রতিবাদে তাৎক্ষণিক আশপাশের লোকজন ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে ক্ষুব্ধ জনতা থানার সামনে গিয়ে থানার মেইন গেটে অবস্থান নেন। প্রায় এক ঘণ্টা অবরোধে ঢাকা-দিনাজপুর দুই পাশে কয়েক হাজার গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা ঘণ্টাব্যাপী অবস্থান নেওয়ার পর পুলিশ ট্রাকের চালককে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা থানার সামনে থেকে অবরোধ তুলে নেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষিপ্ত জনতা থানার সামনে অবস্থান নিয়েছিলেন। রাতে কিছু সময় চার মাথার কিছু লোকজন থানায় সামনে অবস্থা নিয়েছিলেন। পরে তাঁদের বুঝিয়ে সেখান সরিয়ে দেওয়া হয়।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৬ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে