
শান্তিপ্রিয় রংপুরকে অশান্ত নগরী তৈরির পাঁয়তারা করছে বিএনপি। তারা পরিকল্পিতভাবে ভিন্ন উদ্দেশ্যে আমাদের ব্যানার, ফেস্টুন, পোস্টারের ওপরে তাদের ব্যানার রাতের অন্ধকারে লাগিয়ে দিয়েছে। তারা পায়ে পা লাগিয়ে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান সাফি।
আজ শুক্রবার দুপুর ১২টায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রংপুর নগরীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ব্যানার-ফেস্টুনের ওপর বিএনপির নেতা-কর্মীদের ব্যানার-ফেস্টুন লাগানো ও উসকানিমূলক কার্যকলাপের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করা হয়।
আওয়ামী লীগের নেতা সাফি বলেন, ‘আমরা চাই বিএনপি তাদের সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করুক। কিন্তু তারা বিশৃঙ্খলার জন্য বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ছবির ওপর তাদের ব্যানার টানিয়ে দিয়েছে। আমরা প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। তারা আজকের মধ্যে যদি এসব ব্যানার-ফেস্টুন অপসারণ না করে, তাহলে আমাদের নেতা-কর্মীরা সেটি অপসারণ করতে বাধ্য হবে। এতে করে যদি নগরীতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তাহলে এর দায়িত্ব বিএনপিকে নিতে হবে।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বিএনপিকে জঙ্গি সংগঠন উল্লেখ করে বলেন, ‘তাদের (বিএনপি) কাজ হচ্ছে জঙ্গি কায়দায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আজকে যে ঘটনা, তা তাদের পরিকল্পনার একটি অংশ। যেখানে বঙ্গবন্ধুর ছবি থাকে, সেখানে কীভাবে তারা তাদের নেতার ছবি লাগায়!’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজধানীর দরিদ্র শ্রমজীবীদের তিন বড় আবাসস্থল কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের জন্য সমন্বিত পরিকল্পিত আবাসন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে...
৬ ঘণ্টা আগে
বগুড়ার বেসরকারি চিকিৎসা খাত চলছে নিয়ন্ত্রণহীনভাবে। বিভিন্ন অনিয়মের কারণে ইতিমধ্যে ৭৬টি প্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে ভিন্ন নামে আবারও চালু করা হয়েছে। তবে এর বাইরে রয়েছে আরও শতাধিক অনুমোদনহীন প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠানের নেই প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষিত জনবল ও নিরাপদ চিকিৎসাব্যবস্থা।
৬ ঘণ্টা আগে
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বঙ্গোপসাগরে মাছ শিকারে টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় ৪০ হাজার জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান।
৬ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১৩ মাস আগে জব্দ করা ১৮৩ বস্তা চাল অভিযুক্ত চাল ব্যবসায়ী বাপ্পি কুণ্ডুকে দিয়ে দিল খাদ্য বিভাগ। গত সোমবার দুপুরে ওসিএলএসডি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বাপ্পি কুণ্ডুর হাতে চালের বস্তাগুলো তুলে দেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৭ ঘণ্টা আগে