রংপুরের কাউনিয়া উপজেলায় পৃথকভাবে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে প্রাইভেট কার ও অটোরিকশার ধাক্কায় দুই কৃষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে এসব দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে আজ সোমবার (২২ ডিসেম্বর) পৃথক মামলা হয়েছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক এ তথ্য নিশ্চিত করেন।
নিহত কৃষকেরা হলেন উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়ার আবুল কালাম (৫৫) এবং কুর্শা ইউনিয়নের শিবু কুণ্ঠিরামের আলাল উদ্দিন (৫৫)।
ওসি নজমূল হক জানান, গতকাল রাতে কৃষক আবুল কালাম বেইলী ব্রিজ বাজার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় মহাসড়কে একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দিলে মহাসড়কের ওপর ছিটকে পড়েন তিনি। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। এ ছাড়া একই দিন রাতে কৃষক আলাল উদ্দিন জুম্মারপাড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় তাঁকে একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে আহত হন। তাঁকে উদ্ধার করে রমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।
ওসি বলেন, নিহত ব্যক্তিদের দুই পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ অজ্ঞাতনামা প্রাইভেট কার ও অটোরিকশাচালকের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয়েছে। অজ্ঞাতনামা দুই গাড়িচালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মাগুরার শালিখা উপজেলায় বিদ্যুতায়িত স্ত্রী ও কোলের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা সদরের আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব ওই গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে...
১১ মিনিট আগে
চায়ের দোকান মানেই আড্ডা, কোলাহল কিংবা রাজনৈতিক তর্ক-বিতর্ক—এমন ধারণাই প্রচলিত। তবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একটি গ্রামের বাজারে সেই চেনা চিত্র বদলে দিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। এখানে ধূমায়িত চায়ের পেয়ালায় চুমুকের সঙ্গে চলছে বই পড়া।
২৩ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হলের খাবারের মান নিয়ে কথা বলায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের দুই নেতাকে (সদ্য বহিষ্কৃত) চার সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত...
৪২ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন রুশ নাগরিক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। নিহত ইমন (২২) নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে