লালমনিরহাট: করোনাভাইরাসের সংক্রমণ হার বেড়ে যাওয়ায় লালমনিরহাট পৌরসভায় আগামীকাল ২৬ জুন থেকে সাতদিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সিদ্ধান্ত অনুযায়ী লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর এ বিষয়ে এক গণ বিজ্ঞপ্তি জারি করেছেন।
৯টি বিষয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিধিনিষেধ চলাকালীন লালমনিরহাট পৌরসভায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া পৌর এলাকায় সব ধরনের অফিস আদালত, শপিংমল মার্কেট, দোকানপাট, রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় গণজমায়েত বন্ধ থাকবে। পর্যটনস্থল, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। এ সময় পৌর এলাকায় এনজিওগুলো কোন কিস্তি আদায় করতে পারবে না। কাঁচাবাজার, মুদি দোকানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ব্যবসা প্রতিষ্ঠানগুলো সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখতে পারবে। ওষুধের দোকানগুলো স্বাস্থ্যবিধি মেনে সার্বক্ষণিক খোলা রাখতে পারবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।
সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সকল দপ্তর ও সংস্থাসমূহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংবাদপত্র, জরুরি সেবা, কৃষি ও খাদ্য পরিবহন ও ত্রাণ কার্যক্রম এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর এই বিধিনিষেধ কঠোরভাবে পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বর্তমানে জেলার ৫টি উপজেলায় গত ২৪ জুন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৪৩ জন। এর মধ্যে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১৮৪ জন। মারা গেছেন ২১ জন। মারা যাওয়া রোগীর মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ১২ জন, আদিতমারী উপজেলায় ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ১ জন, হাতীবান্ধায় ২ জন ও পাটগ্রাম উপজেলায় ২ জন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে