
মাদক উদ্ধার অভিযান গিয়ে নীলফামারীর সৈয়দপুরে ২০টি স্বর্ণের বার জব্দ করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ শনিবার দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকার মোহাম্মদ উল্লাহ (২৬) এবং একই এলাকার আব্দুর রহিম (২৫)।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারীর কার্যালয়ের উপপরিচালক শরীফ উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, মাদকের বড় চালান আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের কর্মকর্তারা মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের ওই দুই যাত্রীকে আটক করা হয়। পরে তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। পরে স্বর্ণের দোকানে পরীক্ষা করলে দোকাদার এগুলোকে ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত করেন।
উপপরিচালক আরও বলেন, আটক দুজন স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সদস্য। তাঁদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করা হয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে