Ajker Patrika

গাইবান্ধায় গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধায় গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে কাঁঠাল গাছ থেকে পড়ে শফিউল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বেপারী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিউল ইসলাম ওই এলাকার মেছের উদ্দিনের ছেলে।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য এনামুল হক জানান, দুপুরে ছাগলকে খাওয়ানোর জন্য কাঁঠালের পাতা পাড়তে গাছে ওঠেন শফিউল। এ সময় গাছ থেকে মাটিতে পড়ে আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেন। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত