
আজকের পত্রিকায় অনিয়মের সংবাদ প্রকাশের পর গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাহবুব হোসেনকে ওএসডি করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক মো. ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১৫ এপ্রিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
এ বিষয়ে রংপুর বিভাগের উপপরিচালক (স্বাস্থ্য) মো. ওয়াজেদ আলী বলেন, আজকের পত্রিকায় গাইবান্ধা জেনারেল হাসপাতালের ঠিকাদার ও তত্ত্বাবধায়কের মধ্যে বিপুল পরিমাণ ঘুষ লেনদেন ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি প্রকাশের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আসে।
বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়কে তদন্তের নিদেশ দেন। সে মোতাবেক আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। আমি বিষয়টি তদন্ত করে মন্ত্রণালয়ে দাখিল করি। তদন্তের রিপোর্টের ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক মাহবুব হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে আদেশ জারি করেন।

মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
৩৪ মিনিট আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
১ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৪ ঘণ্টা আগে