Ajker Patrika

যুবদল নেতার ব্যানারে ছাত্রলীগের স্লোগান, ফেসবুকে ভাইরাল পোস্টার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২২, ১৮: ২৫
যুবদল নেতার ব্যানারে ছাত্রলীগের স্লোগান, ফেসবুকে ভাইরাল পোস্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গ সহযোগী সংগঠন যুবদলের দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদের নামে তৈরি ব্যানারে বাংলাদেশ ছাত্রলীগের স্লোগান ‘শিক্ষা, শান্তি ও প্রগতি’ ব্যবহার করা হয়েছে। সেই ব্যানার খানসামা উপজেলা যুবদলের সদস্যসচিব ওবাইদুর রহমান মুন্সির নিজস্ব ফেসবুক আইডি থেকে পোস্ট করার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা।

এই ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা তাঁর প্রতি ক্ষোভ ও নিন্দা জানিয়ে ফেসবুকে প্রতিবাদ জানান। অপরদিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সংবলিত ব্যানারে ছাত্রলীগের স্লোগান ব্যবহার করায় এই পোস্টদাতার কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায়, গতকাল রোববার রাতে উপজেলা যুবদলের সদস্যসচিব ওবায়দুর রহমান মুন্সি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ব্যানারে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদের হয়ে ছাত্রলীগের স্লোগান সংবলিত ব্যানারটি পোস্ট করেন তিনি। এরপর বিষয়টি সকলের দৃষ্টিগোচর হয়। তার পরেই এটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। 

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম চৌধুরী তাঁর ফেসবুক আইডিতে ওই ব্যানারটির ছবি শেয়ার করে মন্তব্য করেন, ‘‘শিক্ষা-শান্তি-প্রগতি’ এটা আবার কবে বিএনপির স্লোগান হইলো। আমি যতদুর জানি এটা ছাত্রলীগের স্লোগান।’ 

তবে উপজেলা যুবদলের সদস্যসচিব ওবাইদুর রহমান মুন্সি বলেন, ব্যানারটি আমি তৈরি করিনি। ফেসবুক থেকে নিয়ে আমি আমার আইডিতে দিয়েছি। এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত