
রংপুরের পীরগঞ্জে চার বছরের শিশুর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে শামীমা আক্তার নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে সোনার চেইন ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। আজ সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার মকিমপুর গ্রামে পীরগঞ্জ ফায়ার স্টেশনের কাছে পুষ্টি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মকিমপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা আক্তার বিকেল পৌনে ৪টার দিকে সহকর্মীদের সঙ্গে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। অটোভ্যানটি পুষ্টি অফিসের সামনে পৌঁছালে হেলমেট পরা অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী তাঁদের পথ রোধ করেন।
এ সময় দুর্বৃত্তরা শিক্ষক শামীমা আক্তারের কোলে থাকা চার বছরের শিশু তিয়াশা জান্নাতের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে সঙ্গে থাকা জিনিসপত্র দিয়ে দেওয়ার হুমকি দেয়। এ সময় শিক্ষিকা ও তাঁর সহকর্মীরা আতঙ্কে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা শামীমা আক্তারের গলা থেকে প্রায় ১ ভরি ১ আনা ওজনের একটি সোনার চেইন টেনেছিঁড়ে নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। ছিনতাই হওয়া চেইনটির মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানা গেছে।
ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। পরে সহকর্মীদের সঙ্গে নিয়ে পীরগঞ্জ থানায় অজ্ঞাতনামা দুজনকে আসামি করে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষিকা।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লিখিত অভিযোগ পেয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

যশোরের কেশবপুরে আবদুল খালেক মান (৯০) নামে এক বৃদ্ধের লাশ বাড়িতে রেখে জমি নিয়ে বিরোধে মারামারিতে জড়িয়ে পড়েন দুই ছেলে। এক পর্যায়ে তারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
১ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন মোটরসাইকেলের আরও দুই আরোহী। আজ সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মালিগ্ৰাম এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার এক ঘণ্টা পরেই স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ সোমবার উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেই স্থগিত আদেশ বাতিলের দাবি জানানো হয়।
২০ মিনিট আগে
সৌদি আরবে আড়াই হাজার রিয়াল বেতনে ড্রাইভিং ভিসার লোভ দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা ড্রাইভিং ভিসার নাম করে সাধারণ মানুষের হাতে টুরিস্ট ভিসা ধরিয়ে দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করত...
২৬ মিনিট আগে