
গাইবান্ধার সাদুল্লাপুরে ভবেশ চন্দ্র সরকার (৭২) নামের এক মিষ্টির কারিগরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে হোটেলমালিক আবু তালেবের বিরুদ্ধে। এ সময় গাছের খড়ি দিয়ে পিটিয়ে তাঁর হাত, মুখ, শরীরে জখমসহ একটি দাঁত ভেঙে দেন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় আজ সোমবার দুপুরে ভুক্তভোগী ভবেশ চন্দ্র সরকার বাদী হয়ে অভিযুক্ত হোটেলমালিক আবুল তালেবকে (৪০) আসামি করে সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
গত শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলা শহরের চৌমাথা মোড়ের সাদুল্লাপুর মিষ্টান্ন ভান্ডার নামে একটি হোটেলে।
হাসপাতালে চিকিৎসাধীন ভবেশ চন্দ্র সরকার বলেন, ‘মিষ্টির কারিগর হিসেবে হোটেলে কাজ করি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হোটেলের ভেতরে মিষ্টি বানানোর কাজ করছিলাম। হোটেলের একটি ফ্রিজের বৈদ্যুতিক লাইনের তার ইঁদুর কেটে ফেলে। কিন্তু বিষয়টি আমার জানা না থাকলেও হোটেলমালিক আবু তালেব আমাকে গালিগালাজ করেন। এ সময় তাঁকে গালিগালাজ করতে নিষেধ করি এবং হোটেলে কাজ করব না বলে জানাই। এতে ক্ষিপ্ত হয়ে আবু তালেব আমাকে কিল-ঘুসি ও লাথি দেন। একপর্যায়ে আবু তালেব গাছের খড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার হাত, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।
এতে ওপরের মাড়ির একটি দাঁত ভেঙে যায় এবং একটির গোড়া নড়ে প্রচুর রক্তক্ষরণ হলে অজ্ঞান হয়ে পড়ি। পরে খবর পেয়ে আমার ছেলে আশপাশের ব্যবসায়ীদের সহায়তায় আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’
এ সময় ভবেশ চন্দ্র আরও অভিযোগ করে বলেন, ‘শুধু আমাকে নয়, হোটেলমালিক আবু তালেব এর আগে নানা কারণে শ্রমিকদের মারধরসহ নির্যাতন করেন। ঘটনার পর থেকে মামলা না করতে হুমকি দেওয়াসহ পুলিশকে ম্যানেজের চেষ্টা করছেন তালেব।’ তবে এমন অমানুষিক নির্যাতনের ঘটনায় এবার তাঁর সঠিক ও সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘হোটেলশ্রমিককে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সাদুল্লাপুর বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন বলেন, ‘হোটেলশ্রমিকদের মধ্যে ভুল-ভ্রান্তি যদি হয়ে থাকে, তবে তাকে বেআইনিভাবে মারধর করা ঠিক হয়নি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আবু তালেবকে হোটেলে গিয়েও পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

নোয়াখালীর সদর পশ্চিমাঞ্চলের আন্ডারচর ইউনিয়নে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ক্যাম্পটি সুধারাম মডেল থানার অধীনে পরিচালিত হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর ক্যাম্প স্থাপনে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
৭ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি দেশের সর্ববৃহৎ এ সেচ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ব্যারেজের গেট পরিচালনা ও পানি নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চান।
২২ মিনিট আগে
দুবলারচরের মেহেরআলী এলাকায় বঙ্গোপসাগরে রোববার দুপুরে সাগরে জাল ফেলা নিয়ে দুই গ্রুপ জেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের তিন জেলে গুরুতর জখম হয়েছেন। দুবলার মেহেরআলী থেকে মৎস্য ব্যবসায়ী মো. আলিম আজ রোববার বিকেলে মোবাইল ফোনে জানান, রোববার দুপুর ১২টার দিকে সুন্দরবনের মেহেরআলী-সংলগ্ন সাগরে জাল
২৫ মিনিট আগে