
হাসপাতালে নানা অনিয়ম-দুর্নীতির সিন্ডিকেট প্রসঙ্গে রংপুরে এসে স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে সিন্ডিকেট ছাড়া কখনো হাসপাতাল চলেছে, এটা বলা যায় না। কিন্তু এখন কথা হলো, আমরা কী করছি? কী করতে পারব? এটা আমরা এককভাবে কিছু করতে পারব না। এটাতে জনগণের সম্পৃক্ততা লাগবে। পলিটিক্যাল ডিসিশন লাগবে। হাসপাতালের ডিসিশন লাগবে।’ আজ শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন উপদেষ্টা। এর আগে সকাল সাড়ে ৯টায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের শারীরিক অবস্থা ও স্বাস্থ্যসেবা সম্পর্কে খোঁজ নেন।
কেনাকাটায় অনিয়ম বন্ধে ইজিপির মাধ্যমে কেনাকাটার কথা উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘যা কেনাকাটা হয়, এখন ইজিপির মাধ্যমে হবে। কোনো কেনাকাটা নিজেরা নিজেরাই করতে পারবে না। এটা আমরা একদম স্ট্রিক্টলি বন্ধ করে দিয়েছি। ইজিপির মাধ্যমে যখন কেনাকাটা হয়, তখন কিন্তু চুরিচামারির যে অভিযোগ, সেগুলো কমে আসবে। একেবারে বন্ধ হবে, সেটা বলব না। কারণ, এটা বাংলাদেশ তো। কিছু হয় তো হবে, আমি মনে করি যে ৯৯ ভাগ বা ৯৮ ভাগ ঠিক করা যাবে। কাজেই নাগরিক সমাজসহ আমাদের প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব থেকে নিজের মধ্যে সংস্কার আনা উচিত।’
এ সময় তিনি ১০ হাজার চিকিৎসকের সংকট থাকার বিষয়টি জানিয়ে বলেন, ‘আমাদের প্রায় ১০ হাজারের মতো ডাক্তার শর্ট আছে। এই ডাক্তার কি একদিনে শর্ট হইছে, নাকি আমরা আসার পর? এটা তো দীর্ঘ দিন ধরে শর্ট আছে। আমি চাইলে কী এমবিবিএস ডাক্তার বানাতে পারব? পারব না। চাইলে কী ডাক্তার হওয়া যায়? যায় না। ডাক্তার নিতে হলে যেটা বিসিএস পাস করা, সেটা তিন বছর লাগে একটা ব্যাচ নিয়ে আসতে। এটাকে আমরা বিশেষ বিসিএস হিসেবে নিয়েছি। আমরা চেষ্টা করছি, যত কম সময়ের মধ্যে নেওয়া যায়।’
নার্স নিয়োগের বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘১০ হাজারের ওপরে নার্স ঘাটতি রয়েছে। আমরা সাড়ে ৩ হাজার নার্স নিয়েছি। সাড়ে ৩ হাজারে কেউ বলতে পারবে না পোস্টিংয়ের সময় চুরিচামারি হয়েছে। আমরা একটু একটু করে চেষ্টা করছি। এই যে দীর্ঘ দিন, এক দিন দুই দিন না। শুধু ১৬-১৭ বছরের না। এটা ৫০ বছরের। এটা ভাঙতে সময় লাগবে।’
উপদেষ্টা বলেন, ‘হাসপাতাল যদি চেষ্টা করে আমার লোকজনকে আমি দমন করলাম। বাকিদের কী দমন করতে পারবে? পারবে না। এ জন্য দরকার নাগরিক এবং হাসপাতাল কর্তৃপক্ষ—সবাই সম্মিলিতভাবে রুখে দাঁড়ানো। নাগরিক এবং হাসপাতাল কর্তৃপক্ষ সবাই মিলে রুখে দাঁড়ান তাহলে সম্ভব।’
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কথা উল্লেখ করে উপদেষ্টা নুর জাহান বেগম বলেন, ‘এই অ্যাম্বুলেন্স কার? আপনার, আমার কর্মীর, আমার, নানাজনে মিলেই তো করছে। এটা থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলেও ওই সিদ্ধান্তটা লাগবে। এখন আমি বন্ধ করতে গেলাম, চাপ আসল—এখান থেকে, ওখান থেকে; নানান দল, নানান মত, নানান পথ। এটা কি ইন্টেরিম গভর্মেন্টের পক্ষে সম্ভব?’
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

চলতি বছরের ১৬ এপ্রিল দুপুর থেকে যশোরে শুরু হয় কালবৈশাখী ও বৃষ্টি। এ সময় চৌগাছা উপজেলার আন্দুলিয়া মাঠে কাজ করছিলেন কৃষক আবু তাহের (৪৫)। বজ্রপাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে মাঠে যান। একপর্যায়ে ধানখেতে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। একই সময়ে মনিরামপ
১৯ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
৩৪ মিনিট আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
৩৭ মিনিট আগে
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আজকের পত্রিকাকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ১০টি ইউ
১ ঘণ্টা আগে