
‘মোর দাদায় জুতা সেলাইছে, বাপেও মুচি। মুইও বাপের পেশা ধরছু, জুতা সিলাই, কালি করোং। বাপ গ্রামোত ঘুরে মুচিগিরি করছে, মুই বাজারোত করছুনুং। কিন্তু করোনাত ধাক্কা খাছু, কাম না পাওয়ায়। অ্যালা মুইও বাপের মতো গ্রামোত ঘুরি ঘুরি জুতা সিলাই কালি করি পেট চালাও।’ এভাবেই আক্ষেপের স্বরে নিজের অসহায়ত্বের কথাগুলো বলছিলেন মুচি খেকু বাবু।
গতকাল রোববার সকালে রংপুরের পীরগাছা উপজেলার তেয়ানী কান্দিপাড়ায় মুচি খেকু বাবু ৫-৭ জোড়া জুতা সেলাই করছিলেন। পাশে বসে ছিলেন গৃহিণী জোসনা রানী, শব্য রানী, আকাশী রানীরা। তাঁদের কেউ চটি, কেউবা হিল জুতা নিয়ে এসেছেন সেলাই করতে।
খেকু বাবু বলেন, মানুষের এখন টাকা হয়ে গেছে, ‘কেউ ছেঁড়া জুতা সেলাই করে পায়ে দেয় না। তাই শহর ছেড়ে গ্রামে গ্রামে ঘুরি। সকাল থেকে বিকেল সারা দিন আয় ২৫০ থেকে ৩০০ টাকা। পরিবারে সদস্য ৫ জন, আয় শুধু আমার একার। অনেক সময় ধারদেনা করি চলি। শনিবারের আয় ২৫০ টাকা। কাম শেষে বাজার করছি চাল ৩ কেজি ১৫০ টাকা, ছোট একটা মিষ্টি কুমড়া ৩০ টাকার, সয়াবিন তেল ১ পোয়া ৪০ টাকা, পেঁয়াজ, রসুন, মরিচ ৩০ টাকা। বাজার করে বাড়ি যখন গেছি হাতে এক টাকাও নেই।’
জুতা সেলাই করতে আসা আকাশী রানী বলেন, অভাবের সংসারে নতুন স্যান্ডেল কেমনে কিনিম? অনেক দিন পরে পাড়ায় খেকু মুচি আসছে। ছেঁড়া স্যান্ডেল, চটি ঠিক করবার আনছি। এটা ঠিক করলে অনায়াসে ৪-৫ মাস যাবে।
শব্য রানী নামের আরেক গৃহিণী বলেন, নতুন জোতা ছিঁড়ে ফেলছে বেটি। তা ঠিক করবার আনছি। এক সপ্তাহ পরে পরে মুচি আসে গ্রামে।
এনজিও কর্মী আনোয়ার হোসেন বলেন, এই পেশা এখন বিলুপ্তির পথে। এইভাবে পথের ধারে জুতা সেলাইয়ের দৃশ্য আগের দিনে দেখা যেত। এখন আর দেখা যায় না। মাঝে মাঝে বিভিন্ন গ্রামে অফিসের কাজে গেলে এই খেকু দাদারে দেখি।’
মুচি খেকু বাবু বলেন, আগে অনেক লোকজন মুচির কাজে জড়িত ছিল। এখন সবাই এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে। কেউ ভ্যান চালায়, কেউ মাঠে কাম করে। তেয়ানী গ্রামে এখন মোটমাট ৫ গীরি (ঘর) মুচি আছে।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৫ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
৯ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২১ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৫ মিনিট আগে