গাইবান্ধার গোবিন্দগঞ্জে আব্দুর রহমান ওরফে কনক মোহন্ত (২৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে পৌরশহরের মধ্যপাড়া এলাকায় এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
আব্দুর রহমান গোবিন্দগঞ্জ পৌরশহরের মধ্যপাড়া গ্রামের কালিদাস মোহন্ত সাজুর ছেলে। তিনি নওমুসলিম ছিলেন। আজ বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারে সদস্যদের কাছে তাঁর লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, আব্দুর রহমান কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মধ্যপাড়ায় এলাকায় একটি বাড়িতে বসবাস করছিলেন। গতকাল শুক্রবার রাতে শোয়ার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি বুলবুল বলেন, আব্দুর রহমান নওমুসলিম। তিনি মধ্যপাড়ার বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে