ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের দাবিতে কুড়িগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কুড়িগ্রাম জেলা শাখা এই কর্মসূচি পালন করে।
আজ রোববার সকাল ৯টা থেকে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে জিরো পয়েন্ট কুড়িগ্রাম-চিলমারী-ভূরুঙ্গামারী সড়ক অবরোধ করে প্রায় ৫ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।
ন্যাশনাল সার্ভিস প্রকল্পের এই প্রতিবাদ কর্মসূচিতে কুড়িগ্রামের ৯ উপজেলার কয়েক হাজার সদস্য অংশগ্রহণ করেন। শহরের কেন্দ্রস্থলে সড়কের ওপর কর্মসূচি পালনের যান চলাচল বিঘ্নিত হয়ে জনদুর্ভোগ তৈরি হয়। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ছিল—ঘরে ঘরে চাকরি দেবেন। কিন্তু ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মাধ্যমে দুই বছর মেয়াদি চাকরির পর তা বন্ধ হয়ে যায়। ফলে এ প্রকল্পের কুড়িগ্রামের প্রায় ৩৮ হাজার শিক্ষিত মানুষ বেকার হয়ে পড়েছেন। এ প্রকল্পের স্থায়ীকরণের দাবি জানান তাঁরা।
সংগঠনটির কুড়িগ্রাম শাখার সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম বলেন, ‘ন্যাশনাল সার্ভিস প্রকল্পে দেশের প্রায় দুই লক্ষাধিক যুবক ও যুব মহিলা প্রশিক্ষণ ও কর্ম সংযুক্তি পেয়েছিল। দুই বছর পর প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় আমরা লাখ লাখ শিক্ষিতরা বেকার হয়ে পড়ি। বর্তমানে আমরা পরিবার ও সন্তান নিয়ে খুব কষ্টে আছি। আমরা ন্যাশনাল সার্ভিস পুনরায় চালুর পাশাপাশি এটি স্থায়ী করার দাবিতে আজ সমবেত হয়েছি।’
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ‘শহীদ মিনার চত্বরে অবস্থানের অনুমতি নিয়ে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা সড়কে অবস্থান নেন। এ সময় যান চলাচল বিঘ্নিত হয়ে কিছুটা জনদুর্ভোগ হয়েছে। আমরা বিকল্প সড়কে জনগণের চলাচলের ব্যবস্থা করেছিলাম।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে