
শীত জেঁকে বসেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস এবং ঘন কুয়াশার কারণে চরম বিপাকে পড়েছে এই অঞ্চলের সাধারণ ও খেটে খাওয়া মানুষ। আজ শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সারা দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা।
তবে গতকালের চেয়ে তাপমাত্রা বেড়েছে উপজেলায়। গতকাল শুক্রবার মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশির শাহ জানান, আজ সকাল ৬ ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এ উপজেলায় তাপমাত্রা আরও হ্রাস পাবে এবং শীত আরও তীব্রতা পাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে উত্তর দিক থেকে হিম বাতাস এ উপজেলার ওপর দিয়ে বয়ে যায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো পড়ে শিশিরবিন্দু। সঙ্গে কুয়াশায় ঢেকে থাকে চারপাশ, যা অব্যাহত থাকে পরদিন সকাল পর্যন্ত। কোনো কোনো দিন সূর্যের আলোর দেখা পাওয়া গেলেও মেলে না তেমন উত্তাপ। ফলে মাঘ মাসের কনকনে শীতে জবুথবু অবস্থা এই অঞ্চলের মানুষের।
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক জিতেন রায় বলেন, ‘মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হয় না। আগের মতো যাত্রী না পেয়ে বেকার সময় পার করতে হচ্ছে আমাদের। শীত মৌসুমে আসলে আমাদের অনেক কষ্ট হয়।’
মহানন্দা নদীতে পাথর উত্তোলন করতে আসা পাথরশ্রমিক আব্দুস সালাম বলেন, ‘বরফের পানির চেয়েও ঠান্ডা মহানন্দা নদীর পানি। এই কনকনে মাঘের শীতে ঠান্ডা পানিতে নেমে আমাদের কাজ করতে হচ্ছে। এতে অনেক কষ্ট হচ্ছে। কেউ আমাদের খোঁজখবর নেয় না।’
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলের রাব্বি বলেন, যেহেতু এ উপজেলায় সবচেয়ে বেশি শীত অনুভূত হয়, তাই আগেভাগেই শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। মূলত যারা প্রকৃত গরিব, অসহায় তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে