দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট ভাইকে পুকুরে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে রুবাইয়া জান্নাত রিমি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম।
নিহত রুবাইয়া জান্নাত রিমি উপজেলার বেতদিঘী ইউনিয়নের চকএনায়েতপুর মাদিলাহাট গ্রামের ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের মেয়ে।
সে চলতি বছরে উপজেলার সিদ্দিশী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।
আজ সোমবার দুপুর দেড়টায় উপজেলার বেতদিঘি ইউপির মাদিলাহাট চকএনায়েতপুর গ্রামে এই মার্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, আনুমানিক দুপুর দেড়টার দিকে রুবাইয়া জান্নাত রিমি তার আট বছরের ছোট ভাই মোরছালিনকে বাড়ির পাশের পুকুরে ডুবে যেতে দেখে।
এ সময় রিমি ছোট ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু রিমি সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। এদিকে বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে দ্রুত পুকুরে নেমে তাদের দুই ভাই বোনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় সেখানে কত্যর্বরত চিকিৎসক রিমিকে মৃত ঘোষণা করে। ছোটো ভাই মোরসালিন প্রাণে বেঁচে যায়।
সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, রুবাইয়া জান্নাত রিমি চলতি বছর তাদের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ গ্রহণ করার কথা ছিল। সে অত্যান্ত মেধাবী ছাত্রী ছিল।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে