যৌথ বাহিনীর অভিযানে গাইবান্ধায় আটক ৫ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান আটক মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, যৌথ বাহিনীর অভিযানে সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটসহ ৫ জনকে আটক করা হয়। এর মধ্য সোহরাব হোসেন আপেল গাইবান্ধা সদর হাসপাতালে এবং শফিকুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহতদের স্বজনেরা জানান, গতকাল সোমবার গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের বাড়িতে অভিযান চালায়। এ সময় সুইটের ভাতিজা সোহরাব হোসেন আপেল এবং তাঁর বাড়ির কাজের ছেলে শফিকুল ও শাহাদৎ হোসেন, রিয়াজুল ইসলাম রকিসহ ৫ জন ধস্তাধস্তি করার ফলে কয়েকজন গুরুতর আহত হন।
আজ বেলা সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব হোসেন আপেল ও দুপুরের দিকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে শফিকুল ইসলাম মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের লাশ বর্তমানে সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে রয়েছে।
গাইবান্ধা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেছেন, আহত ইউপি চেয়ারম্যান সুইটের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার প্রক্রিয়া চলছে।

দক্ষিণ চট্টগ্রামের একমাত্র সরকারি শিশু পরিবার (বালক) ঘুরে দেখা যায়, ১০০ শয্যার এই প্রতিষ্ঠানে বর্তমানে রয়েছে ৪৭ জন এতিম শিশু। তাদের মধ্যে অনেকেই ঈদের ছুটিতে বাড়িতে গেলেও ১৮ জন শিক্ষার্থী নিবাসেই ঈদ উদ্যাপন করছে।
৫ মিনিট আগে
বরিশালে বাসদ নেত্রী মনীষা চক্রবর্তীর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘মানবতার ঈদ উৎসব’। প্রতিবছরের মতো এবারও ঈদের দিন এ কর্মসূচি তিনি শুরু করেন নগরের ফকির বাড়ি সড়কে বাসদ কার্যালয়ে।
১০ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি গাজী বাড়ি মসজিদে চার মাস নিয়মিত জামাতে নামাজ আদায় করা ১৪ কিশোরকে ঈদের দিনে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। আজ শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন গাজী ফাউন্ডেশনের উদ্যোগে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
১৩ মিনিট আগে
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২০ মার্চ) বেলা ৩টা ১০ মিনিটে রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাইপুল বাজারে এ ঘটনা ঘটে। জুমার নামাজ শেষে ভুক্তভোগী মো. নুরুন নবী (৩৫) স্থানীয় একটি ফার্মেসির সামনে টেবিলে ২ লাখ ১০ হাজার টাকা রাখেন। এ সময় ওষুধ কেনার কথা বলে আসা কয়েকজন ব্যক্তি...
১ ঘণ্টা আগে