
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, পঙ্গু হয়েছেন। এত ত্যাগের পর বিএনপি পরিণত রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। বিএনপি নেতা-কর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। বিএনপি আজকে একটি শক্তিশালী দল। আমাদের দলের শক্তিকে ভালো কাজে ব্যবহার করতে হবে।
আজ বুধবার (২০ নভেম্বর) কুড়িগ্রামের উলিপুরে শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়া যাবে না। দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্যেই সকল সংস্কার কর্মসূচি রয়েছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করা হবে। দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের নেতারা পুলিশের হাতে, পুলিশ হেফাজতে মারা গেছেন। জেলখানায় চিকিৎসার অভাবে মারা গেছেন। বিএনপির ৬০ লক্ষের অধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমাদের অধিকাংশ সময় কেটেছে কোর্টের মধ্যে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে গত ১৭ বছর লড়াই করেছেন। শেষ পর্যন্ত আগস্টের ৫ তারিখ আমরা সবাই মিলে এই আন্দোলনকে সফল করেছি। সুতরাং আন্দোলনে কার কতটুকু কৃতিত্ব এই বিষয়ে কোন বির্তক সৃষ্টি করা বিএনপির কোনো ইচ্ছা নাই।’
এ জনসভায় উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১১ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৪১ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে