এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল রংপুর-৩ আসনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আমাদের ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয় কি না, এটা নিয়ে আমরা শঙ্কিত। আমাদের কোরবানি দিলে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম হয়ে যাবে।’
এর আগে বেলা ১১টায় রংপুর নগরীর তোজাম্মেল হোসেন মেমোরিয়াল শিশুমংগল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন জাপা চেয়ারম্যান। ভোট কেমন হচ্ছে এ প্রশ্নের জবাবে সেখানে লাঙ্গলের এই প্রার্থী বলেন, ‘সব জায়গায় ভোট ভালো হওয়ার কথা ছিল; কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লক্ষণ ভালো দেখছি না। দু-এক জায়গায় যদি ভালো না হয়, সেটিও খারাপ লক্ষণ। শীত, ভোট বর্জনের ক্যাম্পেইন, ভোটারদের দ্বিধাদ্বন্দ্বের কারণে সকালে উপস্থিতি কম। তবে রংপুরের মানুষ লাঙ্গলের রাজনীতি করে। রংপুরে ভোটার উপস্থিতি ভালো হবে; কিন্তু রংপুর সারা দেশের পরিস্থিতি যাছাইয়ের উদাহরণ নয়।’
নির্বাচন-পরবর্তী ভাবনা কী, জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘নির্বাচনে যেহেতু এসে গেছি, বর্জন করার সুযোগ নেই। নির্বাচনের পর ফলাফল দেখে পরবর্তী কর্মসূচি নিতে হবে।’
উল্লেখ্য, রংপুর-৩ আসনে নৌকার প্রার্থী তুষার কান্তি মণ্ডলকে প্রত্যাহার করে লাঙ্গলের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই আসনে জি এম কাদেরের শক্ত প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৮ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৪ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে