নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মা ইলিশ ধরায় ১৫ জেলেকে আটকের পর ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর থেকে আজ বুধবার ভোর পর্যন্ত চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।
অভিযানে ১ লাখ মিটার নিষিদ্ধ জাল ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয় এবং জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইল সদরের মো. আহমদ আলী (৩৩), মোকরম আলী (২২), জাহাঙ্গীর সরকার (২০), রমজান আলী (২০), চৌহালী উপজেলা খাষপুখুরিয়া গ্রামের আসাদ আলী (২২), ঘোড়জান গ্রামের শুকুর চাঁদ (২৫) আবুল খায়ের (৬৫), নূর মোহাম্মদ (৬০), দত্তকান্দী গ্রামের হাফেজ মো. ইব্রাহীম (৩৪), চর সলিমাবাদ গ্রামের মারুফ সরকার (৩৫), নাগরপুরের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল মজিদ (৫০), মিজানুর রহমান (২৮), মানিকগঞ্জের কাঁঠালতলীর আবু সাইদ (৫৫), লালপুরের রাকিবুল হাসান (২০), চরকাটারি গ্রামের মজিবুর রহমান (২৮)।
অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী, চৌহালী নৌ পুলিশ, চৌহালী থানা-পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সুনামগঞ্জে রোপণকৃত বেশির ভাগ বৃক্ষের চারা মরে যাচ্ছে। সঠিকভাবে চারা রোপণ না করা এবং পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে চারাগুলো মরে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা। এদিকে, যে পরিমাণ চারা রোপণের কথা, তাও লাগানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালটির সংস্কারকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে পয়োনিষ্কাশন ব্যবস্থা। সেপটিক ট্যাংকের ভাঙা অংশ দিয়ে উপচে পড়া মলমূত্রের গন্ধে চারপাশ শুধু বিপর্যস্তই নয়; সেবা নিতে আসা মানুষ সেখানে টিকে থাকাই দায়..
৩ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় তাঁর বাবা ও সৎ ভাই মিলে গাড়ির মালিকপক্ষের সঙ্গে ৯ লাখ টাকায় আপস-মীমাংসা করেছেন। মামলার বাদী ও নিহতের সৎ ভাই মো. মোক্তাদীর ইসলাম ওই টাকা গ্রহণ করে মামলাটি প্রত্যাহার এবং আসামিদের জামিনে আপত্তি...
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি গ্রামে অসুস্থ গরু জবাই, মাংস কাটাকাটি ও বণ্টনের পর অনেকের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩৭ জন নারী-পুরুষ ও শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
৪ ঘণ্টা আগে