গুলিবিদ্ধ হওয়ার চার দিন পর রাজশাহীতে ছাত্রশিবিরের নেতা আলী রায়হান (২৮) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রায়হান ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মদ বলেন, ‘রায়হানের মাথায় গুলি লেগেছিল। অস্ত্রোপচারও করা হয়েছিল। এরপর আইসিইউতে রাখা হয়েছিল। শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তিনি মারা গেছেন।’
গত সোমবার (৫ আগস্ট) নগরীর আলুপট্টি মোড়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে সরকার পতনের এক দফা আন্দোলনকারীদের সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হন। সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন। তাদের মধ্যে ৩০ জনই গুলিবিদ্ধ ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৮ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
৪২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩ ঘণ্টা আগে