সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যুবক বাড়িতে না থাকার সুযোগে দুই ঘরে নিজেদের প্রেমিক নিয়ে অবস্থান করছিলেন স্ত্রী (২২) ও বিধবা সৎ মা (২২)। বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরা এসে তাঁদের আটক করে। পরে সকালে তাঁদের সোপর্দ করা হয় তাড়াশ থানা-পুলিশের কাছে। শাশুড়ি ও ছেলের বউয়ের এমন কাণ্ডে এলাকায় চলছে নানা গুঞ্জন।
মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে তাড়াশ থানা-পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ধর্ষণের একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ঘটনার রাতে ওই বাড়ির একমাত্র পুরুষটি বাড়িতে ছিলেন না। এই সুযোগে তাঁর স্ত্রী ও বিধবা সৎ মা নিজেদের আলাদা ঘরে তাঁদের প্রেমিকের সঙ্গে আপত্তিকর সম্পর্কে ছিলেন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী ঘর থেকে তাঁদের প্রেমিকসহ বউ-শাশুড়িকে আটকে রাখে। বুধবার সকালে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে যুবকের স্ত্রী ও তাঁর প্রেমিক বলেন, ‘১১ বছর যাবৎ আমরা দুজন দুজনকে ভালোবাসি। এখন আমাদের বিয়ে করে নেওয়া ছাড়া কোনো উপায় নেই।’ তাঁদের দুজনের সংসারে একটি করে মেয়ে সন্তান রয়েছে।
অপরদিকে, সামাজিকতা বিবেচনায় বিধবা মা ও তাঁর প্রেমিকও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।
এ ঘটনায় তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিকেলে বলেন, ‘ছেলের বউ, শাশুড়ি ও তাঁদের দুই প্রেমিককে আটক করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

অভিযোগ রয়েছে, অনেক বিদ্যালয়ে নির্ধারিত ৬০ গ্রাম সেদ্ধ ডিমের পরিবর্তে অতি ছোট আকারের মুরগির ডিম দেওয়া হয়েছে। পরদিন ৩০ মার্চ (সোমবার) খাবারের তালিকায় ১২০ গ্রাম বনরুটি ও ২০০ মিলিলিটার দুধ দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের দেওয়া হয়েছে বনরুটি ও কলা।
৩৯ মিনিট আগে
কুলাউড়া স্টেশনমাস্টার রোমান আহমেদ বলেন, ‘সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করেছে। শমশেরনগর স্টেশনে বর্তমানে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও সিলেটগামী উপবন এক্সপ্রেস দাঁড়িয়ে আছে।’
১ ঘণ্টা আগে
নড়াগাতী থানার কলাবাড়িয়া এলাকা থেকে ২৮টি ব্যারেলে রাখা ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় তেল বিক্রির লাইসেন্স না থাকার কারণে যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল ইসলামকে (৪৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
২ ঘণ্টা আগে
‘বিগত ২১ মে ২০২৪-এর নির্বাচনে ৫ জন শক্তিশালী প্রার্থীকে হারিয়ে আমি ২৩ হাজার ৭৬৮টি ভোট পেয়ে জয়ী হয়েছিলাম। সাধারণ মানুষের এই অকুণ্ঠ সমর্থন প্রমাণ করে যে তাঁরা আমাকে একজন যোগ্য জনপ্রতিনিধি হিসেবে গ্রহণ করেছে। কিন্তু গত বছরের ১৯ আগস্ট এক নির্বাহী আদেশে আমাকে অপসারণ করা হয়েছে।’
২ ঘণ্টা আগে