
ঈদ উপলক্ষে মাকে গরুর মাংস কিনে দিয়েছেন ছেলে। এই নিয়ে বউ-শাশুড়ির ঝগড়া। এর জেরেই আত্মহত্যা করেছেন মা বুলি বেগম (৬৫)। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের বকঠোঁটা দেহরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বুলি বেগম ওই গ্রামের মৃত জমির উদ্দিনের স্ত্রী।
বুলুর আপন চাচাতো ভাই ছফির উদ্দিন (৩৮) জানান, স্বামী জমির উদ্দিন মারা যাওয়ার পর কোনো ছেলের সংসারে থাকেননি বুলি বেগম। নিজেই আলাদা রান্না করে খেতেন। ঈদুল ফিতর উপলক্ষে ছেলে বুলু মিয়া তাঁকে আধা কেজি গরুর মাংস কিনে দেন। এ নিয়ে বুলু মিয়ার স্ত্রী রাজিয়া সুলতানা শাশুড়ির সঙ্গে ঝগড়া করেন। মাকে গরুর মাংস কিনে দেওয়া নিয়ে স্বামীকেও বকাঝকা করেন। মনের দুঃখে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন বুলি বেগম।
শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের এক সহকারী ও গাড়িচালকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলে তাঁদের অপসারণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন স্থানীয় ভুক্তভোগী ও সচেতন নাগরিকেরা।
২৯ মিনিট আগে
সিরাজগঞ্জে ফুয়েল কার্ড চালুর পর তেল নেওয়ার ভোগান্তি কিছুটা কমেছে বলে জানান মোটরসাইকেলচালকেরা। আজ মঙ্গলবার সরেজমিনে শহরের মেসার্স পার্ক ফিলিং স্টেশন, মেসার্স মিরপুর ফিলিং স্টেশনসহ কয়েকটি পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সিসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মহিষকান্দি এলাকায় অবস্থিত কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়।
১ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় প্রায় ৪০ মিটার লম্বা একটি সড়কের ইট খুলে ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় বাধা দিয়েছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে