
সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনের বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেলিম রেজার নাম ঘোষণা করেন। এদিন নতুন করে ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি।
এর আগে গত ৩ নভেম্বর বিএনপি সারা দেশের ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল। ওই তালিকায় সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। নতুন ঘোষণার মধ্য দিয়ে এ আসনের প্রার্থী চূড়ান্ত করা হলো।
এ দিকে মনোনয়ন ঘোষণার পরে সেলিম রেজা তাঁর ফেসবুক প্রোফাইলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। তিনি লিখেছেন, আমাদের গণতন্ত্রের মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থতা দান করুন, আমিন। মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। একই সঙ্গে দলীয় মনোনয়ন পাওয়ায় কোনো প্রকার আনন্দ মিছিল অথবা মিষ্টি বিতরণ না করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে আসনটিতে আরেক মনোনয়নপ্রত্যাশী কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা মনোনয়নবঞ্চিত হয়েও সন্ধ্যায় তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট করেছেন।

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ও বাধা দেওয়ায় ফলবরু নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে আটক সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব
৮ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশে বসবাসরত মেয়ে হাফিজা খাতুন। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ দেখার সুযোগ পান তিনি। এ সময় দুই দেশের স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়...
১০ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।
২৩ মিনিট আগে