কোটা সংস্কারের দাবিতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুর দেড়টা থেকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে বগুড়া-বনানী অবরোধ করে বিক্ষোভ করছেন।
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সোহাগ আলী, রাসেল, রাকিব জানান, তাঁরা দুপুর ১টার দিকে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বগুড়া সরকারি শাহসুলতান কলেজের সামনে গেলে কলেজ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালান। এতে তাদের ৫-৬ জন শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে তাঁরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সড়কে বসে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন।
এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে শহরের বনানী মাটিডালী সড়কে সাতমাথা থেকে বনানীর দিকে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। সেখানে পুলিশ থাকলেও তাঁরা সতর্ক অবস্থায় রয়েছেন।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘ছাত্রলীগের কেউ হামলা করেনি। বরং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শাহসুলতান কলেজের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করেছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে