
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর ছেলেকে ইন্টার্ন চিকিৎসকদের বেদম মারধরের তদন্ত কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ হয়নি। তদন্ত কমিটি আরও চার দিন সময় নিয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম শামীম আহম্মদ আজ রোববার দুপুরে এই তথ্য জানিয়েছেন।
এ এফ এম শামীম আহম্মদ বলেন, ‘তদন্ত কমিটিকে আসলে অনেক কাজ করতে হচ্ছে। ওয়ার্ডে ভর্তি থাকা অন্য রোগীদের সঙ্গে কথা বলতে হচ্ছে। নার্সসহ অন্য কর্মচারীদের বক্তব্য নিতে হচ্ছে। যিনি অভিযোগ করেছেন, তাঁকেও ডাকা হয়েছে। তিনি এখনো আসেননি। তাই তদন্ত কমিটি আরও চার দিন সময় চেয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এ সময় দিতে হয়েছে।’
এর আগে গত বুধবার দুপুরে হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডের রোগী পিয়ারা বেগমের (৬০) ছেলে সুমন পারভেজ রিপনকে (৩০) কক্ষে ডেকে নিয়ে প্রায় ৩০ মিনিট ধরে পেটান একদল ইন্টার্ন চিকিৎসক। হাসপাতালের রিপোর্ট দেখাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে পেটানো হয় বলে দাবি ভুক্তভোগী সুমন পারভেজ রিপনের।
সুমনকে পেটানোর একটি ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ ঘটনা তদন্তে সেদিনই পাঁচ সদস্যের কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে প্রতিবেদন দিতে তিন কার্যদিবস সময় দেওয়া হয়। সে সময় শেষ হয় রোববার। তবে কমিটি তদন্ত শেষ করতে পারেনি। রোববার তদন্ত কমিটিকে আরও চার দিন সময় দেওয়া হয়।
এদিকে তদন্ত কমিটি গঠনের দিনই ভিডিও ফুটেজ দেখে আলমগীর হোসেন ও ফরহাদ হাসান নামের দুজন ইন্টার্ন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁরা বরখাস্ত থাকবেন। তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
৪ মিনিট আগে
উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে গত বুধবার রাতে নেত্রকোনা থেকে গরু ক্রয়ের কথা বলে খায়রুল নামের এক ব্যক্তি জুয়েলকে ডেকে নেয়। পরে সন্ত্রাসী টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমনের নেতৃত্বে খায়রুলসহ অজ্ঞাত ৫-৬ জনের একটি দল গাড়িতে নিয়ে যায়। একটি খামারে নিয়ে আটকে সারা রাত নির্যাতন করা হয় তাঁকে।
৭ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ করছে।
১৫ মিনিট আগে
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
৩০ মিনিট আগে