
রাজশাহীর পবায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বাগসারা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পণ্ড হয়ে যায় শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রম।
স্থানীয় সূত্র জানিয়েছে, বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরে নওহাটা পৌর বিএনপির দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর মধ্যে কয়েক দিন আগে ওই বিদ্যালয়ের সভাপতি মনোনীত হন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। নতুন সভাপতি হওয়ায় তাঁকে নিয়ে আজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের আয়োজন করেন প্রধান শিক্ষক।
খবর পেয়ে আরেক পক্ষ নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন গ্রুপের নেতা-কর্মীরা গিয়ে স্কুলে জড়ো হন। একপর্যায়ে সকাল ১০টার দিকে রফিকুল গ্রুপের সঙ্গে মকবুল গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার পরে পণ্ড হয়ে যায় নতুন বই বিতরণ কার্যক্রম। শিক্ষার্থীরা বই নিতে এসে খালি হাতে বাড়ি ফিরে যায়। এ ঘটনায় স্কুল কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
বাগসারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, নতুন সভাপতিকে দিয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু দুই পক্ষের মধ্যে মারধরের কারণে সেটি বন্ধ হয়ে যায়।
বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘পৌরসভার সাবেক মেয়রের লোকজন বই বিতরণে বাধা দিতে এসেছিল। আমরা প্রতিহত করতে গেলে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।’
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। তাঁরা হয়তো সমঝোতা করে নেবেন।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২ ঘণ্টা আগে