
রাজশাহীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন অটোরিকশার যাত্রী বিষ্ণু (৬৫) ও মো. সাদ (১৪)। বিষ্ণুর বাড়ি পবা উপজেলার নবগঙ্গা এলাকায়। আর সাদের বাড়ি একই উপজেলার বালিয়া। দুর্ঘটনায় বালিয়া এলাকার আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম মো. সাজু (৪০)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে রেললাইনের ওপর অটোরিকশাটি উঠে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীমুখী একটি কমিউটার ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিষ্ণুর মৃত্যু হয়। আর আহত দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার বলেন, ‘দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলে গিয়েছেন। বিষ্ণুর মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই রেলক্রসিংয়ের ওপর বর্তমানে ওভারপাস নির্মাণের কাজ শুরু হয়েছে। এ জন্য দুই দিক থেকেই রাস্তা বন্ধ করে দেওয়া আছে। বন্ধ রাস্তায় অটোরিকশাটি কীভাবে সেখানে গেল সেটাই বুঝতে পারছি না।’

ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
১১ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
২১ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে