
বগুড়ার ধুনট উপজেলায় বন্যার পানিতে নিখোঁজের সাড়ে ২২ ঘণ্টা পর আতিক হাসান (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার শিমুলবাড়ী এলাকা থেকে ডুবুরিরা ১০ মিনিটের চেষ্টায় মরদেহ উদ্ধার করেন।
জানা যায়, নিহত আতিক উপজেলার গোঁসাইবাড়ী পূর্বপাড়ার কমল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর অব্যাহত পানি বৃদ্ধির কারণে শিমুলবাড়ী গ্রামের সড়কটি ডুবে যায়। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আতিক হাসান তার ভাইয়ের হাত ধরে ওই সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় কালভার্টটের কাছে পৌঁছালে পানির তীব্র স্রোতে আতিক তার ভাইয়ের হাত ফসকে ভেসে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতা চালান তাঁরা। কিন্তু আতিককে না পেয়ে উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর ডুবুরি দলের সদস্যরা ১০ মিনিটের মাথায় ডুবে যাওয়া স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। চার সদস্যের ডুবুরি দলের নেতৃত্ব দেন আরমান আলী।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার হামিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নিখোঁজের পর তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার সকালে ডুবরিদের মাধ্যমে আতিকের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৭ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে