
রাজশাহীর বাঘায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. শিমুল (২৮) নামে এক যুবক নিহতের ঘটনায় ইসলাম আলী (৩০) নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সবজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর একটি দল।
গ্রেপ্তারকৃত ইসলাম আলী বাঘা উপজেলার জোতকাদীপুর গ্রামের আফসার মণ্ডলের ছেলে।
র্যাব জানিয়েছে, শিমুল হত্যা মামলার প্রাথমিক তদন্তে তাঁর সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তিনি এ ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে বাঘার জোতকাদীপুর এলাকায় শিমুল ও মো. শমজান নামের দুই যুবককে চোর সন্দেহে আটক করে একদল লোক। এ সময় তাঁদের ওপর গণপিটুনি চালানো হয়।
পরে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় উভয়কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। নিহত শিমুল একই গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফার ছেলে।
এ ঘটনায় নিহত শিমুলের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে বাঘা থানায় একটি হত্যা মামলা করেন।
আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত ইসলাম আলী গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থার অংশ হিসেবে গ্রেপ্তারকৃত ইসলাম আলীকে বাঘা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৬৪ জনের মৃত্যু হলো। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ১৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পেছনের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ছয়টি অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ট্রাফিক ও ক্রাইম ইউনিট। চারটি গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকার অভিযোগে একটি গ্যারেজের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বিদ্যুৎ-সংকটসহ দেশের চলমান নানা সমস্যা দীর্ঘদিনে তৈরি হয়েছে এবং এগুলো হঠাৎ সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
২ ঘণ্টা আগে