
স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় বগুড়ার নন্দীগ্রামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী-শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ মোরশেদুল ইসলাম সোহান ও মোশারফ হোসেন আদম নামে দুজনকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় কয়েক দিন আগে বখতিয়ার উদ্দিনের ছেলে মোরশেদুল ইসলাম সোহান (১৯) ও মফিজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন আদম (১৯) ওই স্কুলছাত্রীকে অপহরণ করে। পরে তাঁরা পালাক্রমে ধর্ষণ করেন।
সেই সঙ্গে ধর্ষণের ভিডিও করে মোবাইল ফোনে ছড়িয়ে দেন। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী-শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এ মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১৪ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২০ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে