
রাজশাহীতে জুতার ভেতর ও শার্টের কলারের লোগোর নিচে সেলাই করে লুকিয়ে হেরোইন বহনকালে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে ১০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নগদ ৬ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম মামুন মোল্লা (৩১)। নারায়ণগঞ্জ সদর থানার এনায়েতপুর এলাকার দক্ষিণ মাসদাইর ঘোষেরবাগ এলাকার বাসিন্দা তিনি। তাঁর বাবার নাম মো. হান্নান মোল্লা।
র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি দল রোববার বিকেল পৌনে ৪টার দিকে রাজশাহী মহানগরের দামকুড়া থানাধীন হরিপুর কালুর ডাঙ্গা এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করে। একটি অটোরিকশায় থাকা ওই যাত্রীকে সন্দেহ হলে তাঁর দেহ তল্লাশি করা হয়।
সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, তল্লাশিকালে মামুনের পরিহিত জুতার ভেতর এবং শার্টের কলারের লোগোর নিচে সেলাই করা অবস্থায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০৮ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে তাঁকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ জেলা নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছেন বলে স্বীকার করেছেন। উদ্ধার হেরোইনগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলেও জানিয়েছেন তিনি।
এই ঘটনায় তাঁর বিরুদ্ধে রাজশাহী মহানগরের দামকুড়া থানায় একটি মামলা করা হয়েছে।

সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে তা বিতর্কিত হয়ে পড়ছে। প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের যেমন জবাবদিহির মধ্যে থাকতে হয়, তেমনি গণমাধ্যম কর্মীদেরও জবাবদিহির আওতায় থাকতে হবে...
৬ মিনিট আগে
মৌলভীবাজারে ব্রয়লার, সোনালিসহ সব ধরনের মুরগির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা চাপে পড়েছেন। ঈদের এই সময়ে বাজারে গরুর মাংসের দাম চড়া থাকায় নিম্ন ও মধ্যবিত্ত ব্যক্তিরা মুরগি কিনতে ঝুঁকে ছিলেন।
১৬ মিনিট আগে
রাজধানীর ডেমরায় কোনাপাড়া এলাকার একটি বাড়িতে লিফট বসানোর জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম হালিমা কায়সার বকুল (৫৫)।
১৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সঙ্গে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপির সমর্থক ইসলাম প্রামানিক গ্রুপের বিরোধ চলছিল। রোববার দিবাগত রাতে দুই পক্ষের ছেলেদের মধ্যে মারামারি হয়।
১ ঘণ্টা আগে