Ajker Patrika

রাজশাহীতে ফুফুকে হত্যার অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ফুফুকে হত্যার অভিযোগে ভাতিজা গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজশাহীর পবা উপজেলায় আফি খাতুন (৫৫) নামের এক নারীকে হত্যার অভিযোগে রকি হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ছোট ভালাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রকি আফি খাতুনের বড় ভাই কামাল হোসেনের ছেলে।

ওসি মনিরুল ইসলাম জানান, আফি খাতুনের ভাই ইনতাজ আলী বাদী হয়ে রকির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। গতকাল হত্যাকাণ্ডের মাত্র এক ঘণ্টা পরেই রকিকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ রাজশাহী মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গ্রেপ্তার রকিকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

টাকা দিতে রাজি না হওয়ায় মাদকাসক্ত রকি তাঁর ফুফু আফি খাতুনকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জ্বালানি সংকট: উপচে পড়ছে সব ডিপো, তবু তেল নিয়ে হাহাকার

সুদানে পাকিস্তানের ১.৫ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান বিক্রি আটকে দিল সৌদি

নওগাঁয় চার খুন: নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু, পুলিশি হেফাজতে বাবা, দুই বোন ও ভাগনে

প্রচণ্ড গরমে হোটেলের এসি কামরা ভাড়া নিলেন নারী

নওগাঁয় স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত