নওগাঁর মান্দায় বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে সুমন হোসেন (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সুমন হোসেন দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাবুল হোসেন সরদারের ছেলে। মায়ের বিবাহ বিচ্ছেদের পর তারা দুই ভাই নানি সাহেরা বিবির কাছে প্রতিপালিত হয়ে আসছিল। সুমন পেশায় নির্মাণশ্রমিক ছিল। নানির বসতভিটায় ইটের বাড়ি নির্মাণ করতে গিয়ে সে ঋণগ্রস্ত হয়ে পড়ে।
সুমন হোসেনের মা সেলিনা বিবি বলেন, ‘প্রায় ১০ বছর আগে প্রথম স্বামী বাবুল সরদারের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়। এর পর দুটি ছেলে সন্তান নিয়ে আমি মায়ের বাড়িতে বসবাস করছিলাম। পরবর্তীতে আমার দ্বিতীয় বিয়ে হয়। সেই থেকে মা সাহেরা বিবি আমার দুই সন্তানকে লালন-পালন করছিলেন।’
সেলিনা বিবি আরও বলেন, ‘মায়ের বসতভিটার মাটির বাড়ি ভেঙে সেখানে ইটের বাড়ি নির্মাণ করছিল ছেলে সুমন হোসেন ও সেলিম হোসেন। এ কাজ করতে গিয়ে সুমন ঋণগ্রস্ত হয়ে পড়ে। ঋণের কিস্তির টাকার চাপে সে আত্মহত্যা করে থাকতে পারে।’
মৃত সুমনের নারী সাহেরা বিবি বলেন, শুক্রবার রাত ৮টার দিকে কাজ শেষে সুমন বাড়ি আসে। এ সময় তাকে রাতের খাবারের কথা বললে পরে খাব জানিয়ে বেরিয়ে যায়। দীর্ঘ সময় ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে নির্মাণাধীন বাড়িতে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে সুমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুমনের ঋণগ্রস্ত হওয়ার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৪ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪০ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে