
রাজশাহীর তানোরে সরকার নির্ধারিত দামে মিলছে না পেঁয়াজ, আলু ও ডিম।
গতকাল ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় খুচরা বাজারে প্রতি পিস ডিমের দাম সর্বোচ্চ ১২ টাকা, আলুর দাম প্রতি কেজি ৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৫ টাকা নির্ধারণ করে দেয়।
আজ শুক্রবার রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন হাট-বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোক্তাদের কিনতে হয় ডিম, আলু ও পেঁয়াজ।
সকালে উপজেলার কালিগঞ্জ ও বিকেলে সদরের গোল্লাপাড়া হাট ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৮০-৮২ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া আলু বিক্রি হচ্ছে ৪২-৪৫ টাকা কেজি দরে। আর নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না ডিমও।
গোল্লাপাড়া বাজারের আলু ব্যবসায়ী বিফল কুমার বলেন, ‘আজ বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। আগামী দিন থেকে নির্ধারিত দামের মধ্যে আমরা পেলে আমরাও বিক্রি করব। বর্তমানে কেজিপ্রতি আলুর খুচরা বিক্রি হচ্ছে ৪৫ টাকা দরে।’
আরেক বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের আজও বেশি দামে কিনতে হচ্ছে। বেশি দামে কিনলে তো বেশি দামেই বিক্রি করতে হবে।’
কালিগঞ্জ বাজারের বিক্রেতা মাহাবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার দাম নির্ধারণ করে দিয়েছে কিন্তু বাস্তবে তো পাচ্ছি না। তাই যে দামে কিনছি সেটা থেকে তো লাভ করেই বিক্রি করতে হবে।’
গোল্লাপাড়া হাট এলাকায় আলু ও পেঁয়াজ কিনতে এসেছেন তরিকুল ইসলাম। তিনি বলেন, কোনো জিনিসের দাম সরকার বাড়ালে সেটি পরের দিন থেকেই কার্যকর হয়। কমলে সেটি কমতে অনেক সময় লাগে। এটি ব্যবসায়ীদের কারসাজি।
তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আশা করছি নির্ধারিত দামেই সব পণ্য পাওয়া যাবে। যদি সেটি না হয় তবে দোষীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে