বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর হায়দার আলী (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর শিমুলবাড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হায়দার আলী উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের বাসিন্দা।
এ নিয়ে জানতে চাইলে হায়দার আলীর ছেলে মেহেদী হাসান বলেন, ‘আমার বাবা গত সোমবার দুপুর ১২টার দিকে যমুনা নদীর শিমুলবাড়ি ঘাট এলাকায় গোসল করতে নামেন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর যমুনা নদীর তীরে গিয়ে দেখা যায়, তাঁর পরনের কাপড় নদীর ঘাটে পড়ে আছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই ঘাট এলাকায় নদীতে নেমে খুঁজতে থাকেন। একপর্যায়ে শিমুলবাড়ি ঘাট এলাকা থেকে হায়দার আলীর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে