এক যুগ পর রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জেবর আলী। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন পাঁচ হাজার ৬৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা জালাল উদ্দিন চশমা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৭০ ভোট। আর নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন চার হাজার ১২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
আজ সোমবার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটে ভোটগ্রহণ হয়। নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী অংশ নেন। অন্য তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোটার ছিলেন ১৯ হাজার ৫২৮ জন।
নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন। নির্বাচিত জেবর আলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ভোটে অংশ নেওয়ার কারণে তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
জানা গেছে, প্রায় এক যুগ আগে হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হয়। তারপর সীমানা সংক্রান্ত জটিলতায় আর ভোট হয়নি। অবশেষে আজ এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এক যুগ পর কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপচেপাড়া ভিড় ছিল। ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা। নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে