বগুড়ার ধুনট উপজেলায় বসতবাড়ি থেকে বের হওয়ায় রাস্তায় বেড়া দেওয়ায় ১৬টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। ভান্ডারবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেনের বিরুদ্ধে রাস্তা বেড়া দেওয়ার এ অভিযোগ উঠেছে।
রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির বেড়াতে ব্যবহার করা হয়েছে টিন ও বাঁশ। এতে ওই ১৬টি পরিবারের সদস্যরা প্রায় ১৫ দিন ঘরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের নিউ সারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আজ সোমবার অবরুদ্ধ ১৬ পরিবারের পক্ষে নিউ সারিয়াকান্দি গ্রামের নুরুল ইসলাম বাদী হয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিদ্দিক হোসেন একই গ্রামের বাসিন্দা।
অবরুদ্ধ পরিবারের মাঝে রয়েছেন লাল মিয়া, হাফিজুর রহমান, আবুল কাসেম, নিজাম উদ্দিন, খোকন মিয়া, জয়নাল আবেদীন, আব্দুল মোমিন, রঞ্জু মিয়া, কোরবান আলী, রতন মিয়া, লুৎফর রহমান, সুমন হোসেন, দোলাল, স্বপন ও রাসেলের পরিবার।
খোঁজ নিয়ে জানা যায়, যমুনা নদীর ভাঙন কবলিত জনপদের কমপক্ষে ৩০টি বাস্তুহারা পরিবার প্রায় ১৫ বছর আগে নিউ সারিয়াকান্দি গ্রামে জায়গা কিনে বসতবাড়ি গড়ে তুলেছেন। এসব পরিবারের লোকজন নিজেদের চলাচলের জন্য গ্রামের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করেছেন। তখন থেকেই ওই রাস্তা দিয়ে গ্রামের লোকজন চলাচল করেন।
ওই গ্রামের মাতব্বর নুরুল ইসলাম ও সিদ্দিক হোসেনের মধ্যে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে নুরুল ইসলামের ওপর ক্ষুব্ধ হয়ে সিদ্দিক হোসেন বাড়ির নলকূপের পানি নিষ্কাশনের অজুহাত দেখিয়ে রাস্তায় গর্ত করেছেন এবং আড়াআড়িভাবে বাঁশ ও টিন দিয়ে বেড়া দিয়েছেন। এতে করে গ্রামের লোকজন ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটেও যাতায়াত করতে পারছেন না। এ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা বৈঠক করেও কোনো সুরাহা হয়নি।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা সিদ্দিক হোসেন বলেন, ‘আগে আমার ও নুরুল ইসলামের যৌথ মালিকানাধীন পুকুরে নলকূপের পানি নিষ্কাশন করেছি। কিন্তু নুরুল ইসলাম সেই পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছেন। বাধ্য হয়ে আমি বাড়ির সামনে রাস্তায় গর্ত করে নলকূপের পানি নিষ্কাশন করছি।’
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, রাস্তায় বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে