Ajker Patrika

বেশি দাম নেওয়ায় জরিমানা গুনল আড়ং

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২২, ১৫: ৩৫
বেশি দাম নেওয়ায় জরিমানা গুনল আড়ং

ক্রেতার কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ায় রাজশাহীতে আড়ংকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির রাজশাহী আউটলেটকে আজ সোমবার ৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। 

হাসান-আল-মারুফ জানান, গত ২১ এপ্রিল আড়ংয়ের রাজশাহী আউটলেট থেকে একটি পায়জামা কেনেন ইসতিয়াক আহমেদ নামের এক ক্রেতা। মূল্যের ট্যাগে এর দাম ছিল ৫৪৪ টাকা। কিন্তু কাউন্টারে দাম রাখা হয় ৫৭৬ টাকা। এ নিয়ে ১১ মে ভোক্তা অধিকারে অভিযোগ করেন ক্রেতা। 

সহকারী পরিচালক বলেন, এরপর আজ সোমবার দুই পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময় আড়ংয়ের রাজশাহীর ব্যবস্থাপক বেশি টাকা নেওয়ার অভিযোগ স্বীকার করে বলেন, এটা ভুল হয়েছে। তবে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। নিয়ম অনুযায়ী জরিমানার অর্থের ২৫ শতাংশ হিসেবে ১ হাজার ২৫০ টাকা পেয়েছেন অভিযোগকারী। বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত