
রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরের কাদিরগঞ্জের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এই মেলায় সরকারি-বেসরকারি ২৭টি প্রতিষ্ঠান এবং তিন শতাধিক চাকরিপ্রত্যাশী অংশ নেন। পিকেএসএফের সহায়তায় রেইজ প্রকল্পের আওতায় ‘প্রয়াস’সহ তিনটি সামাজিক সংগঠন মেলার আয়োজন করে। মেলায় আইটি, সেলসম্যান, কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন পদে আবেদন গ্রহণ করা হয়। প্রার্থীরা সিভি জমা দিয়ে সরাসরি ভাইভায় অংশ নেন। যাচাই-বাছাই শেষে অনেক প্রার্থীকে তাৎক্ষণিক চাকরির নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া চাকরিপ্রত্যাশীরা সিভি আপডেট ও চাকরি বিষয়ক সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বিসিকের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।

রাজশাহীতে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত আগের নিয়মে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক শিগগিরই চার থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশে যখন নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখন কক্সবাজারের মানুষ ধানের শীষে রায় দিয়েছে। চারটি আসনেই ধানের শীষ জয়যুক্ত হয়েছে।’
৩৫ মিনিট আগে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, আল্লাহর রহমতে আমার টাকার প্রতি কোনো লোভ হয়নি। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, আমি আপনার পূর্ণ সমর্থনে আছি। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।’
১ ঘণ্টা আগে
আজ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনজনকে স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। সেখানে বলতে শোনা যায়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।
১ ঘণ্টা আগে