
রাজশাহীর গাছে গাছে আমের মুকুল। কোনো কোনো গাছে মটরদানার মতো গুটি বেঁধেছে ছোট ছোট আম। গুটি ঝরেপড়া রোধে গাছের গোড়ায় পানি দিয়ে যাচ্ছেন চাষিরা। এ অবস্থায় আজ শনিবার দুপুরে রাজশাহীতে এক পশলা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি উপকার করেছে আমের।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার রাত থেকেই রাজশাহীর আকাশ মেঘলা ছিল। রাতেই ওই মেঘ কেটে গিয়ে সকালে ঝলমলে রোদ ওঠে। তবে দুপুর ১২টার দিকে আবার আকাশ মেঘলা হয়ে ওঠে। এরপর দুপুর দেড়টার দিকে শুরু হয় হঠাৎ বৃষ্টি।
দেবল কুমার মৈত্র আরও বলেন, বৃষ্টি খুব বেশি সময় হয়নি। এই সময়ের মধ্যে তারা ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। এটি স্থানীয় বৃষ্টিপাত। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ১৫ মার্চ থেকে ভারী বৃষ্টি হতে পারে বলেও তিনি জানিয়েছেন।
এদিকে আজ শনিবার এ বছরের প্রথম বৃষ্টির পর রাজশাহীর পথঘাট ধুলামুক্ত হয়। গাছের পাতার ওপরে জমে থাকা ধুলোবালি পরিষ্কার হয়ে যায়। গাছপালা সবুজ হয়ে ওঠে। বৃষ্টির পর আবার সূর্য ওঠে। এই কারণে আমের উপকার হয়েছে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালক মোজদার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টি খুব বেশি হয়নি। কোন কোন এলাকায় বৃষ্টি হয়েছে তাও বলা যাচ্ছে না। তবে শহরে যতটুকু বৃষ্টি হয়েছে তা আমের ক্ষতি করবে না; বরং উপকার হবে। বৃষ্টির পর রোদ উঠে যাওয়ায় ভালো হয়েছে। বৃষ্টির পানির স্পর্শে আমগুলো দ্রুত বেড়ে উঠবে। কিন্তু বৃষ্টির পর রোদ না উঠে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে পোকামাকড়ের উপদ্রব বাড়ার আশঙ্কা ছিল। সে রকম কিছু হয়নি।’
কৃষি বিভাগের হিসাবে, রাজশাহীতে এবার ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আমবাগান আছে। এসব বাগান থেকে ২ লাখ ২৫ হাজার ৯১২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা আছে। গাছে গাছে প্রচুর মুকুল আসার কারণে লক্ষ্যমাত্রা পূরণের আশা কৃষি বিভাগের।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ১০ মাসে বিষপান, গলায় ফাঁসসহ বিভিন্ন উপায়ে আত্মহত্যার চেষ্টা করে অন্তত ২৫৪ জন চিকিৎসা নিয়েছেন। একই সময়ে আত্মহত্যা করেছেন আরও ৩১ জন।
৪ মিনিট আগে
রাজধানীর কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরকাজের
১৭ মিনিট আগে
নিহত ইউসুফ আলী শেখ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা। গত ৩ আগস্ট ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে চরভদ্রাসন থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলার চার আসাম
২১ মিনিট আগে
স্থানীয়রা জানান, সকালে ব্রিজের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে খিলগাঁও থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
২৭ মিনিট আগে