
‘আলী ইমাম মজুমদারদের মতো শেখ সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়নকারী আমলারা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে রাষ্ট্র সংস্কারের কাজ সফল হবে না।’ এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি ভারতের উদ্দেশে বলেন, ‘শেখ হাসিনাকে আশ্রয়কে দিয়েছেন, কিন্তু তাঁর কথামতো যদি বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল তৈরির চেষ্টা করেন, তাহলে দেশের ১৮ কোটি মানুষ শহীদি চেতনা নিয়ে আবারও রাজপথে নামবে।’ দিল্লির কোনো গোলামকে আর দেশের জনগণের ওপর রাজত্ব করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আজ রোববার রাজশাহী নগরীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’–এর প্রতিনিধিদল ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান আন্দোলনে মহানগর ও জেলার শহীদ পরিবারের সঙ্গে এই সাক্ষাতের অনুষ্ঠানের আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনার আমলে কিসের উন্নয়ন হয়েছে? তার আমলে ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকার লোন করা হয়েছে। আর ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এটা কিসের উন্নয়ন! তিনি তার লোকজনদের বিদেশে কালোটাকা পাচার করার সুযোগ দিয়েছেন; লুট করার সুযোগ দিয়েছেন।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘শেখ হাসিনাকে টিকেয়ে রাখতে যেসব আমলা, ডিসি ও সচিবেরা চেষ্টা করেছিলেন, এরা তো নিশ্চয়ই আছেন। তাঁরা কাজও করছেন। বর্তমানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তারা সংস্কারের কথাও বলছে। তবে এই সমস্ত প্রেতাত্মারা যদি থেকে যায়, তাহলে আপনারা যে সংস্কারের কথা বলছেন, সেটি প্রকৃত অর্থে বাস্তবায়ন হবে না। তারা কেউ কেউ এই সরকারকে ব্যর্থ করার জন্য ভেতর থেকে চেষ্টা করতে পারে।’
সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘আপনারা আওয়ামী সরকারের যেসব অস্ত্র অবৈধ ঘোষণা করেছেন, সেগুলো কিন্তু উদ্ধার করতে পারেননি। অবৈধ অস্ত্র এখনো যুবলীগ-ছাত্রলীগের হাতে আছে। সেই অস্ত্র শেখ হাসিনা দিয়েছিল। এগুলো উদ্ধার করতে হবে। তা না হলে তারা ফের অস্থিরতা সৃষ্টি করতে পারে।’
এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুন-অর-রশীদ, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নিহত তিনজনের পরিবারের হাতে দলের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়।

রাজশাহীর গোদাগাড়ীতে নির্মাণশ্রমিক সাবেদুল ইসলামের মৃত্যুর রহস্য উন্মোচন ও হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। পুলিশ অপমৃত্যুর মামলা করলেও স্বজন ও গ্রামবাসীর দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড; তারা দ্রুত তদন্ত ও খুনিদের শনাক্তের আহ্বান জানিয়েছেন।
৪ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন জামায়াতের রুকন মোশাররফ হোসেনের সদস্যপদ বাতিল করা হয়েছে। সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কাজে সম্পৃক্ততা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়া জেলা জামায়াত এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১১ মিনিট আগে
দীর্ঘদিন বন্দী থাকা এ জনপদের বাসিন্দাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। সরকারি বিধি অনুযায়ী বিদ্যালয়টিতে বিষয়ভিত্তিক ২৫ জন শিক্ষকের পদ থাকলেও শুরুতে মাত্র সাতজন শিক্ষক জাতীয়করণের আওতায় আসেন। পরে একে একে ছয়জন শিক্ষক অবসরে যান।
২৩ মিনিট আগে
যে সরকার ক্ষমতায় থাকে সে সরকারের লোকজনকে অ্যাটর্নি জেনারেল অফিসে নিয়োগ দেওয়া হয়। এটা রাজনৈতিক নিয়োগ বলা যায়। কিন্তু এইবার ফ্যাসিস্টদেরও নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান অ্যাটর্নি জেনারেল আন্দোলন–সংগ্রামে ছিলেন না। যারা ১৭ বছর আওয়ামী লীগ করত, এখন তারা টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন। যারা ১৭ বছর আওয়ামী লীগ করত
৩১ মিনিট আগে